মেঘের আড়াল থেকে একটু পরপর উঁকি মারে চাঁদ, যেমন করে মানবজীবনে সুখ উঁকি দেয়। এ সংসারে হতাশা আর কষ্টের ফাঁকেও মাঝে মাঝে জোছনা আসে- তাও এক দীর্ঘ অমাবস্যার পরে।
কিন্তু এবারে যে জোছনার দেখা পেলাম, তা যেন নিজের কষ্টকেই আরও স্পষ্ট করে প্রতিফলিত করে দেখিয়ে দিল- যেমন করে মানুষ নিজেকে দেখে আয়নায়, শান্ত পানিতে।
এবারের জোছনাই হোক কষ্টকে প্রতিফলিত করার শেষ জোছনা। শান্ত পানিতে ঢেউ এলে যেমন বদলে যায় প্রতিবিম্বের ধরন, তেমনি বদলে যাক জীবনের এই দৃশ্যপটও।
পরের অমাবস্যার ঘোর অন্ধকার নেমে আসার আগেই আলোকিত হোক এই ছোট্ট, ক্ষণস্থায়ী জীবন।
